© copyright lyric - TH INFO

ফেলিনি তোর বায়না
না সইতে পারছি কান্না।
তোর চোখের জলের মিথ্যা ছলে
ভুলাইছিলি আমারে।
আমার কোলে রাইখা মাথা
পাড়াইছি ঘুম আদোরে।
মিটাইছি তোর আবদার-
আজ ভুইলা গেলি আমারে।

চিনলি না, চিনলি না, চিনলি না পাখি।
সোনার পিঞ্জর ছাইড়া,
তুই কোথায় পালাইলি?
ওরে,
মানলি না, মানলি না, মানলি না পাখি।
তুই আমার পোষ না মাইনা
কার পোষ মানায়লি?

যদি আমি, জানতাম চইলা যাবি-
করতাম না পূরণ, তোর হাজারো দাবি।
তোর কান্নার চোখের পানি-
মুছাইয়া দিতাম আমি।
কিসের দোষে আমি আজ-
তোর চোখের বালি?

চিনলি না, চিনলি না, চিনলি না পাখি।
সোনার পিঞ্জর ছাইড়া,
তুই কোথায় পালাইলি?
ওরে,
মানলি না, মানলি না, মানলি না পাখি।
তুই আমার পোষ না মাইনা
কার পোষ মানায়লি?

করিনি কি বল, তোর জন্য অচল-
আবদ্ধ হৃদয়ে তোর নেই চলাচল।
সারাদিন ভাবি রাত যায় তোর কথা ভেবে-
বুকের বা পাশে তোর ছবিটাকে চেপে।
ফুল ফোঁটেনা, বাগানের গাছে-
প্রজাপতি আসেনা তারা ভুলে গেছে।
রোদ ওঠেনা, মেঘে ঢেকে গেছে।
তোর বায়না শেষে আমার প্রয়োজন মিটে গেছে।

চিনলি না, চিনলি না, চিনলি না পাখি।
সোনার পিঞ্জর ছাইড়া,
তুই কোথায় পালাইলি?
ওরে,
মানলি না, মানলি না, মানলি না পাখি।
তুই আমার পোষ না মাইনা
কার পোষ মানায়লি?