© copyright lyric - TH INFO

Network Song | Tamal Hadiul | 18.2.19
যখন ডাটা চালু করে ঢুকে ফেইসবুকে,
দুনিয়াটা হা করে দেখে আমাকে।

কি জানি, কি শুনি এত হয়রানি-
গুজব নিয়ে টানাটানি যত শয়তানি।

ভালোলাগা ভালোবাসা এত শত কথা,
প্রথমবার দেখা হলে ওটাই শেষ দেখা।

শত আশা নিয়ে আসলাম লাইনে-
ডাটা অফ করে দৌড়ে যায় পালিয়ে।

” নেটওয়ার্ক তোর অপরাধে,
দুনিয়াবাসী বইয়া কান্দে।
ফান্দে পরিয়া কান্দে
নেটওয়ার্ক তোর অপরাধে।”

কে মেয়েকে কে ছেলে বুঝার উপায় নাই,
ছেলে এখন মেয়ে সেজে ফেক আইডি চালায়।

নিজের পিক না দিয়ে খোঁজে সেলিব্রেটি,
কোন রকম পোস্ট করে ক্যাপশন দেয় খাঁটি।

এলে বলে বসেন বসেন ও বলে ঢেলে দেই,
আপ্যায়নে সবাই খাঁটি লাইক কমেন্টের খবর নেই।

অবুঝ বালক লাইন মারে অবুঝ বালিকারে,
যতসব ক্ষেতের দল ফেসবুক দরবারে।

” নেটওয়ার্ক তোর অপরাধে,
দুনিয়াবাসী বইয়া কান্দে।
ফান্দে পরিয়া কান্দে
নেটওয়ার্ক তোর অপরাধে।”

টিকটকের ভরা মেয়ে ছেলের পাত্তা নাই,
অন্যরে কপি করে নিজের নাচায়।

কি যুগ আইলো রে ভাই সোশ্যাল মিডিয়াতে,
ম্যাসেঞ্জারে এ্যাক্টিভ সকাল দুপুর রাতে।

আরো আছে একদল ইউটিউবে,
জোকার সাইজা ওরা লোক হাসাবে।

তাই হাই-ফাই ভিউয়ার্স দের হয়না 4G তে,
তারা ওয়াইফাই বা ব্রডব্যান্ডে।

” নেটওয়ার্ক তোর অপরাধে,
দুনিয়াবাসী বইয়া কান্দে।
ফান্দে পরিয়া কান্দে
নেটওয়ার্ক তোর অপরাধে।”